অ্যানেস্থেসিয়া বিভাগটি এনআইসিআরএইচ (NICRH)-এর অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। এনআইসিআরএইচ আমাদের দেশের একমাত্র জাতীয় পর্যায়ের হাসপাতাল যা শুধুমাত্র ক্যান্সার রোগীদের জন্য নিবেদিত। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য জটিল রোগী এখানে আসে। এই কারণে অ্যানেস্থেসিয়া ও সার্জারি উভয় বিভাগের জন্য রোগীর চাপ মোকাবিলা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষায়িত সুবিধা ও প্রযুক্তি:
• মানসম্মত মডুলার অপারেশন থিয়েটার
• সি-আর্ম মেশিন
• আল্ট্রাসাউন্ড নির্দেশিত রিজিওনাল ব্লক
অ্যানেস্থেসিয়া বিভাগের কার্যাবলি নিম্নরূপ—
-
অপারেশন থিয়েটারে অ্যানেস্থেসিয়া প্রদান।
-
প্রি-অ্যানেস্থেসিয়া চেক-আপ (PAC) সম্পাদন।
-
পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে (POW) রোগীদের তত্ত্বাবধান ও অপ্টিমাইজেশন।
-
NICRH-এর নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রক্রিয়ার (যেমন রেডিওথেরাপি, ERCP ইত্যাদি) জন্য অ্যানেস্থেসিয়া প্রদান।
-
NICRH-এর সার্জিক্যাল ও মেডিক্যাল উভয় বিভাগের রেফার অনুযায়ী সেন্ট্রাল ভেনাস ক্যানুলেশন, জটিল ইনট্রাভেনাস ক্যানুলেশন, এবং ন্যাসোগ্যাস্ট্রিক টিউব (NGT) প্রবেশ করানো।
-
বিশেষ ব্যবস্থার মাধ্যমে ২৪ ঘণ্টা জরুরি সার্জিক্যাল প্রক্রিয়ার জন্য প্রয়োজন হলে অ্যানেস্থেসিয়া প্রদান।
-
রেফারকৃত কেসের জন্য অ্যানেস্থেসিয়া সম্পর্কিত বিশেষজ্ঞ মতামত প্রদান।
উদ্দেশ্যঃ
নিরাপদ, কার্যকর এবং উচ্চমানসম্পন্ন অ্যানেস্থেসিয়া সেবা প্রদান করা।
অস্ত্রোপচার ও অন্যান্য চিকিৎসা প্রক্রিয়ার সময় রোগীর ব্যথা ও অস্বস্তি সর্বনিম্ন পর্যায়ে রাখা।
অস্ত্রোপচারের পূর্বে, চলাকালীন এবং পরবর্তী সময়ে রোগীর শারীরবৃত্তীয় স্থিতিশীলতা নিশ্চিত করা।
রেডিওথেরাপি, ERCPসহ বিভিন্ন জটিল চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় অ্যানেস্থেটিক সহায়তা প্রদান করা।
প্রয়োজন অনুযায়ী ২৪ ঘণ্টা জরুরি অ্যানেস্থেসিয়া সেবা নিশ্চিত করা।
NICRH-এর অন্যান্য বিভাগকে বিশেষজ্ঞ পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা।
অভিলক্ষ্যঃ
আধুনিক অ্যানেস্থেসিয়া প্রযুক্তি ও পদ্ধতির প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা।
নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে অ্যানেস্থেসিয়া টিমকে আরও দক্ষ ও সমৃদ্ধ করে তোলা।
রোগীর নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করা।
অ্যানেস্থেসিয়া সেবার ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করে জাতীয় পর্যায়ে একটি মানসম্মত ও নির্ভরযোগ্য বিভাগ হিসেবে গড়ে ওঠা।
সমন্বিত ও রোগীকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ক্যানসার রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা।
বিভাগীয় প্রধান: ডা. আমিনুর রহমান
পদবি: সহযোগী অধ্যাপক
যোগাযোগ (ইমেইল ও ফোন): drark132@yahoo.com, ০১৮১৯২৫৮৯৯৩
অফিসের অবস্থান: ব্লক-বি, তৃতীয় তলা, কক্ষ নং-৪০১
কর্মঘণ্টা: সকাল ৮:০০টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত